বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মা হওয়ার এক বছর পর বিয়ে করছেন একতা কাপুর

মা হওয়ার এক বছর পর বিয়ে করছেন একতা কাপুর

বলিউডের নামি প্রযোজক ও পরিচালক একতা কাপুর। ২০১৯ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের মা-ও হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রবি কাপুর। তবে এখনো বিয়ে করেননি। তবে সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। একতা কাপুরের সেই ছবি নিয়ে চলছে শোরগোল ও আলোচনা। কে এই ব্যক্তি- সেই প্রশ্ন ঘিরেই তুঙ্গে গুঞ্জন।

জানা গেছে, একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন তার নাম তিনভীর বুকওয়ালা। তানভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ‘N we r there ! Will tell all soon!!!!’

তানভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক।
একতা কাপুরের এই পোস্টের নিচে তানভীর কমেন্ট করেছেন, ‘ইয়ে দোস্তি কো রিশতেদারি মে বাদল নে কা ওয়াক্ত আ চুকা হ্যায়।’ আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে একতার বিয়ের আলোচনা।

নেটিজেনদের প্রশ্ন- তবে কি তানভীর বুকওয়ালার সঙ্গেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন একতা! কেউ লিখেছেন, ‘একতা কি এবার বিয়ের কথা ঘোষণা করতে চলেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম।’
গত বছর সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে মুখ খুলতে গিয়ে একতা বলেছিলেন, ‘আমার যখন বয়স ৩৬ তখন আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব কি করব না সে বিষয়ে নিশ্চিত ছিলাম না।’ তার সেই মন্তব্যকেও টেনে আনছেন অনেকে। বলছেন, এত দিনে হয়তো একতা বিয়ের প্রয়োজন অনুভব করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com