বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একমাত্র ভারতীয় হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় অক্ষয় কুমার

একমাত্র ভারতীয় হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় অক্ষয় কুমার

১৯৯১ সালে ‘সওগন্ধ’ ছবির মাধ্যমে যখন বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, অ্যাকশন হিরোর পরিচিতি পেয়েছিলেন। ব্যক্তিগত জীবনের মার্শাল আর্টের শিক্ষাকে নয়ের দশকে ভরপুর কাজে লাগিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে ভেঙেচুরে বাস্তবের নায়কদের পর্দায় তুলে ধরতে শুরু করেন। ফল মেলে হাতেনাতে। সাম্প্রতিক বছরের ফিল্মোগ্রাফিতে নজর দিলেই মিলবে প্রমাণ। বলিউডের খানদানি শো-বিজনেসে প্রাক-করোনা (CoronaVirus) সময়ে বছরে অন্তত চার-পাঁচটি ছবি মুক্তি পেয়েছে অক্ষয়ের। রিয়ালিটি শো থেকে বিজ্ঞাপনী ক্যাম্পেনের সিদ্ধহস্ত বলিউডের খিলাড়ি। ফল মিলেছে হাতেনাতে। সমৃদ্ধ হয়েছে তাঁর ব্যাংক ব্যালান্স। সেই সুবাধেই নতুন পালক যুক্ত হল অক্ষয়ের সাফল্যের মুকুটে।‘ফোর্বস’ (Forbes) ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে ঠাঁই পেয়েছেন অক্ষয় কুমার। করোনা (COVID-19) পরিস্থিতিতেও এত টাকা পারিশ্রমিক অক্ষয় পেয়েছেন যে বিশ্বের নানা প্রান্তের ১০০ তারকার মধ্যে ৫২তম স্থান পেয়েছেন তিনি। পারিশ্রমিকের অঙ্ক? ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা চলতি বছরে আয় করেছেন বলিউডের খিলাড়ি ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এক ও দুই নম্বর স্থান দখল করেছেন হলিউড তারকা কেইলি জেনার (Kylie Jenner) এবং কেনি ওয়েস্ট (Kanye West​)। নিজের ফ্যাশন ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করে ৫৯০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকা আয় করেছেন কেইলি জেনার। তাঁর থেকে অনেক কম আয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেনি ওয়েস্ট। প্রখ্যাত জুতো কোম্পানির ডিল সই করে তিনি পেয়েছেন ১৭০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১,২০০ কোটি টাকা। এছাড়াও এই তালিকার প্রথম সারিতে রয়েছেন রায়ান রেনল্ডস, বিলি আইলিশ, এড শিব়্যান, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com