মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে বৈদ্যুতিক আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই ২৫ লক্ষ টাকা ক্ষতি

রাণীশংকৈলে বৈদ্যুতিক আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই ২৫ লক্ষ টাকা ক্ষতি

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা বাজারে গতকাল ১৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাত  ৩ টার দিকে আগুন লেগে ৮ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।এতে দোকানদারদের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল ১৬ ডিসেম্বর  রাত ৩ টার দিকে বলিদ্বারা বাজারের ফরিদুলের কাপড়ের দোকানে বিদ্যুতের সর্ট সার্কিটের দুর্ঘটনায় আগুন লাগে।  ক্রমান্বয়ে আগুন সইদুলের মুদি দোকান,  হাবুল রায়ের সেলুনের দোকান, মোতালেবের ঔষধের দোকান, শাহিনের কাপড়ের দোকান, কান্ত রায়ের ঔষধের দোকান, রবিউলের ইলেকট্রনিক্সের দোকান এবং বিপ্লবের কসমেটিকের দোকানসহ আরো ৭ টি দোকানে ছড়িয়ে পড়ে। ঐ রাতেই খবর পেয়ে রাণীশংকৈলের ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল 
ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে আগুন নির্বাপন করি।
থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ফরিদুলের কাপড়ের দোকানের সট সার্কিটে থেকেই এ আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না এবং ইউএনও সোহলে সুলতান জুলকার নাইন কবিরের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com