সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিয়ের আগেই হানিমুনে রণবীর-আলিয়া?

বিয়ের আগেই হানিমুনে রণবীর-আলিয়া?

পাপারাজ্জির ক্যামেরা এড়াতে পারেন না বলিউড তারকারা। যেখানেই যান না কেন সেখানেই যেন ক্যামেরা নিয়ে হাজির তারা। সম্প্রতি গোয়ার উদ্দেশে ভারত ছাড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গোয়া যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলিউডের এই প্রেমিকযুগল।


জানা যাচ্ছে, করোনাকালে বিদেশে না গিয়ে, গোয়াতেই ছুটি কাটাবেন বলিউডের এই জুটি। মুখে মাস্ক এঁটে যখন রণবীর, আলিয়া মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েন, সেই সময় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। পাপারাজ্জির ক্যামেরায় সেই ছবি উঠে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

 তবে রণবীর যে পাপারাজ্জির সামনে একেবারেই সাবলীল নন, তা কথার ভঙ্গিতেই বেশ স্পষ্ট করে দেন। এমনকী, ক্যামেরা দেখে রণবীর বেশ বিরক্তিও দেখান।
ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করার পর রণবীর-আলিয়া ফের একসঙ্গে কোনও সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা মুক্তি পাওয়ার পরই এ বিষয়ে রণবীর, আলিয়া তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই মনে করা হচ্ছে।

এদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর এই রণবীর কাপুর বিয়ের কথা ভাবছেন না বলেই খবর। কাপুর পরিবার এবং ভাট পরিবার রণবীর, আলিয়ার বিয়ে নিয়ে সমস্ত কথা প্রায় পাকাপোক্ত করে রাখলেও, সাতপাকে এই মুহূর্তে দুই তারকা বাঁধা পড়ছেন না বলেই খবর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com