সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নতুন চরিত্রে সানি লিওন

নতুন চরিত্রে সানি লিওন

সাবেক পর্নস্টার সানি লিওন এমনিতেই আলোচিত। বলিউডের সিনেমায় অভিনয় করছেন অনেকদিন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।
এবার ঐতিহাসিক ভীমা কোরেগাঁও যুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে ছবি। যেখানে ক্যারিয়ারের ব্যতিক্রম চরিত্রে থাকবেন তিনি। ছবির নাম ‘দ্য ব্যাটল অব ভীমা কোরেগাঁও’। তবে ছবির পরিচালক এখনই কিছু বলতে নারাজ। ছবিতে অর্জুন রামপালকে দেখা যাবে মাহার যোদ্ধার ভূমিকায়।

ছবির পরিচালক তথা প্রযোজক রমেশ থেতে জানান, সানি একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে তাকে দেখা যাবে নৃত্যশিল্পীর ভূমিকায়। তবে এর থেকে বেশি আর কিছু জানাতে রাজি নন পরিচালক। পরিচালকের বক্তব্যেই স্পষ্ট ইঙ্গিত, দর্শকদের জন্য এবার নতুন কিছু অপেক্ষা করছে। অর্জুন রামপালের চরিত্রের বিষয়ে রমেশ জানান, তার ব্যক্তিত্ব এবং শরীরের গঠন মাহার যোদ্ধা সিধনাকের মতো। তাই এই চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে।
ছবির সেট তৈরি করা হয়েছে ১৭৯৫ থেকে ১৮১৮ সালের মতো। ১৮১৮ সালে ১ জানুয়ারি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে যুদ্ধ হয় ব্রিটিশদের। সেই প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক জানিয়েছেন, ‘দ্য ব্যাটেল অব ভীমা কোরেগাঁও’ সমাজের অবহেলিত দিক তুলে ধরবে।

কীভাবে সমাজের একটা অংশ সাম্যের জন্য লড়াই করেছিল তাও দেখানো হয়েছে ছবিতে। কেন এই বিষয় বেছে নেওয়া হল? রমেশ বলেন, প্রত্যেকের উচিত তার অতীত জানা। ইতিহাস থেকেই শিক্ষা নেওয়া প্রয়োজন। আগামী বছর মাঝামাঝি সময়ে এই ছবি মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com