বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষার ফল প্রকাশ

অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল সন্ধ্যায় প্রকাশ করা হবে।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রকাশিত ফল রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এসএমএসের মাধ্যমে মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuH4Reg No (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে। এছাড়া রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

সারাদেশে মোট ৩৬২টি কলেজের ৪ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশ নেয়।

২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনিয়মিত এবং অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। করোনাকালীন সময়ে জুম অ্যাপসের মাধ্যমে এ সব শিক্ষার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা নভেম্বর মাসে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com