বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা আক্রান্ত আরিফিন শুভ

করোনা আক্রান্ত আরিফিন শুভ

ঢালিউডের আলোচিত নায়ক আরিফিন শুভ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনায় আক্রান্তের এ খবর জানান তিনি। শুক্রবার কোভিড-১৯ টেস্টের ফলাফল হাতে পান তিনি।

ফেসবুক পেজের ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমি অফিশিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি আমার বাড়িতে বিশ্রামে আছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।’

গত কয়েকদিন ধরে আরিফিন শুভ ওটিটি প্ল্যাটফর্মের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ গত বুধবার তিনি অসুস্থ অনুভব করলে শুটিং থেকে বিরতি নেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান। শুক্রবার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

প্রসঙ্গত, আরিফিন শুভ বর্তমানে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আর বঙ্গবন্ধু বায়োপিকের শুটিংয়ের জন্য আগামী ২৫ জানুয়ারি তার ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com