সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে পশ্চিমবঙ্গ লন্ডভন্ড

মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে পশ্চিমবঙ্গ লন্ডভন্ড

মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গে আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে দুটি জেলা; উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে তছনছ করে দিয়েছে।আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে আঘাত হাতে আম্পান। এর তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ঝড়ের তাণ্ডবে জেলা দুটি ধ্বংস হয়ে যাওয়ার কথা।

তার সরকারি দপ্তর নবান্নে সাংবাদিকদের আজ রাত ৯টার দিকে বলেন, ‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর, নদীর বাঁধ ভেঙে গেছে, ক্ষেত ভেসে গেছে।’ তখন পর্যন্ত আম্পানের তাণ্ডবে ১০/১২ জন মারা যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘নন্দীগ্রাম, রামনগর প্রভৃতি এলাকায় বড় ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস ঝড়ের দাপটে। গাছ পড়ে মানুষ মারা গেছে। মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই। পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, বারুইপুর, সোনারপুর সব জায়গায় ধ্বংসের ছবি। রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া সব জায়গাই বিপর্যস্ত।’একদিনের মধ্যেই ৫ লাখ মানুষকে সরানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে ৫ লাখ মানুষকে সরাতে পেরেছি। ১৭৩৭ এ এমন ভয়ংকর ঝড় হয়েছিল। ওয়ার রুমে বসে আছি আমি। নবান্নে আমার অফিস কাঁপছে। একটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করলাম। মাঝরাত অবধি হয়তো ঝড় ঝঞ্ঝা চলবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com