সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
জবির দুই গবেষক পেলেন ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ

জবির দুই গবেষক পেলেন ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জবির ২ জন গবেষক পেলেন ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ । জবির দুই গবেষক হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মিল্টন বিশ্বাস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার আলম ।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ অন্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. গোলাম রব্বানী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শারমিন সুলতানা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।

উল্লেখ্য যে, ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারী কলেজের ৩৯ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা,

গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ এর জন্য নির্বাচন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com