বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাবার নাম ইমরান হাশমি ও মায়ের নাম সানি লিওনি, ভাইরাল অ্যাডমিট কার্ড

বাবার নাম ইমরান হাশমি ও মায়ের নাম সানি লিওনি, ভাইরাল অ্যাডমিট কার্ড

বাবার নাম ইমরান হাশমি। মায়ের নাম সানি লিওনি। পুত্রের নাম কুন্দন কুমার। বয়স ২০। নিবাস বিহারের চতুর্ভুজ স্থান। না না, মনগড়া নয়। এমনই সমস্ত তথ্যসমেত অ্যাডমিট কার্ড পাওয়া গেল ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজে।

পরীক্ষার্থীর নাম কুন্দন কুমার। বাবা, মা ও ঠিকানার পাশে ভুয়ো তথ্য লিখে রাখা। বাবার জায়গায় বলিউড অভিনেতা ইমরান হাশমির নাম। মায়ের নামের পাশে একদা পর্নস্টার অধুনা অভিনেত্রী সানি লিওনির নাম জ্বলজ্বল করছে। শুধু তাই নয়, ঠিকানা লেখা বিহারের চতুর্ভুজ স্থান। আদপে এই জায়গাটি বিহারের অতিপরিচিত যৌনপল্লি। অ্যাডমিট কার্ডটির একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।

ভীম রাও অম্বেডকর বিহার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রামকৃষ্ণ ঠাকুর জানিয়েছেন, ‘‘এটা স্পষ্ট যে এই ঘটনা আদৌ অজান্তে হয়ে যাওয়া ভুল নয়। কেউ ইচ্ছাকৃতই এই কাণ্ডটি করেছে। সম্ভবত কুন্দন কুমারই এই কাণ্ডটির জন্য দায়ী। অপরাধী চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করা হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com