বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন বন্ধুত্বে শ্রাবন্তী, ইনস্ট্রাগ্রামে ভালোবাসা বিনিময়

নতুন বন্ধুত্বে শ্রাবন্তী, ইনস্ট্রাগ্রামে ভালোবাসা বিনিময়

টলিউডের লাস্যময়ী শ্রাবন্তী। এই রোমাঞ্চকর অভিনেত্রী সিনেমার পর্দায় যতটা সফল, ব্যক্তি জীবনে ততটা সফলতা তার কাছে ধরা দেয়নি। তাতে কী? প্রেম, ভালোবাসা, বিয়ে যেন বারবার তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মিষ্টি স্বভাবের শ্রাবন্তী মোটেও হেরে যাওয়ার মানুষ নন। তাই বারবার ঠকে গিয়েও মানুষের মধ্যেই খুঁজে ফিরেন ভালোবাসার মানুষ।
জীবনে দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর শ্রাবন্তী রোশনকে ভালোবেসে বিয়ে করেন।

সুখেই ছিলেন তারা। হঠাৎই কানাঘুষো চলতে থাকে রোহনের থেকে আলাদা থাকছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি সরিয়ে দেন তারা। যদিও ফেসবুক পেজে এখনো রোশনের সঙ্গেই তার ছবি আছে। সবাই বলতে থাকেন তারা হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। কিন্তু এ ব্যাপারে তারা দুজনের কেউ কিছু জানাননি। তবে এরপর থেকে দুজনকে আর এক সঙ্গে দেখাও যায়নি।

যত যাই হোক, শ্রাবন্তী থেমে থাকার মানুষ নন। ভালোবাসার মানুষ তিনি ঠিক খুঁজে নেন। সে যেই হোক। বিয়ে হোক বা বন্ধুত্ব খাঁটি ভালোবাসার মানুষ তিনি খুঁজে নেন।


সম্প্রতি তিনি তার এক বন্ধুর কথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফ্রেন্ডশিপ গোল’। এই ছবি দেখে তার বন্ধু সঞ্চারী চক্রবর্তী কমেন্ট করেছেন , ‘লাভ ইউ সুইটহার্ট’। একটি মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক, যা শ্রাবন্তী তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি যে ভালো থাকতে জানেন, লড়াই করতে জানেন সব পরিস্থিতিতেই, তা বুঝিয়েছেন। তবে এ নিয়েও মানুষের সমালোচনার শেষ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com