বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হেরে যাবেন স্বস্তিকা?

হেরে যাবেন স্বস্তিকা?

রাবেয়া কিরণময়ীকে চেনে না। সে সতীশকে জানে। তার দৃঢ় বিশ্বাস, এই যে সতীশ যখনতখন কিরণময়ীকে দেখে পুরোটাই তার মনের অসুখ। সতীশ যাকে গভীর ভালবাসা বলে ভুল করে।

রাবেয়া জানে, এক দিন তার তপ্ত ভালবাসার জোরে কিরণময়ীকে ভুলে যাবে সতীশ।

কিন্তু কবে? আদৌ কি সেটা হবে? নাকি কিরণের স্মৃতির কাছে পরাজিত হবে ‘রাবেয়া’ ওরফে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বন্য প্রেম?

বুধবার মুক্তি পেয়েই এত গুলো প্রশ্নের মুখে দর্শকদের ফেলে দিয়েছে ‘হইচই’-এর ‘চরিত্রহীন ৩’ সিরিজের ট্রেলার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ তাঁর সময়ের প্রচণ্ড বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসকে এসভিএফ দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে একুশ শতকের মতো করে।

বলাই বাহুল্য, এই সিরিজের অন্যতম আকর্ষণ স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়। এবং তাঁর সাহসী ভালবাসা। সিরিজ ৩-এ ‘রাবেয়া’ চরিত্র এই প্রথম। ট্রেলার দেখিয়েছে, দুটো শরীর। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালবাসার আলিঙ্গনে। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে।

তারই মধ্যে সতীশ খুঁজে চলেছে তার কিরণময়ীকে। সে জানে, ‘যতক্ষণ এই পৃথিবীর বুকে সতীশ থাকবে তত বার কিরণময়ী ফিরে আসবে।’

সিরিজের টিজারে এর আগে স্বস্তিকা ওরফে ‘রাবেয়া’-কে বলতে শোনা গিয়েছে প্রেমের নতুন সংজ্ঞা, ‘‘সব পাগলামির পিছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্নোগ্রাফিই হয়ে যাবে।’’ তাঁর কথায়, ‘‘প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’’


দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাস। সৌরভই ‘সতীশ সেন’। ‘কিরণময়ী’র ভূমিকায় অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও আছেন মুমতাজ সরকার, সৌরভ চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com