রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃষক আন্দোলনে সমর্থন দিলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর

কৃষক আন্দোলনে সমর্থন দিলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর

বিতর্কিত কৃষি আইন নিয়ে ভারতের রাজপথে নেমে এসেছেন দেশটির কৃষকরা। টানা ১১ দিন ধরে তারা রাজধানীর দিল্লির সীমান্তে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন তারা। তীব্র শীতের মধ্যেই তাদের এই আন্দোলন ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছেন। একে একে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ তাদের সমর্থন জানিয়েছেন।


এবার সেই তালিকায় যুক্ত হলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর। পাঞ্জাবি তারকা দিলজিৎ সিং দোসাঞ্জ সসশরীরে কৃষক বিক্ষোভে শামিল হয়েছেন। তার বক্তব্য রিটুইট করেছেন প্রিয়াঙ্কা।
সেই সাথে তিনি লিখেছেন, ‘কৃষকরা হলেন ভারতের খাদ্যসৈনিক। আশঙ্কা দূর করা উচিত। তাদের আশা পূরণ করা উচিত। সমৃদ্ধশালী গণতন্ত্রে এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।’


আর নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আন্দোলনের ছবি পোস্ট করেছেন সোনম কাপুর। এর পাশাপাশি কৃষকরা যে সভ্যতার সূচনা করেছিলেন সে সংক্রান্ত একটি উদ্ধৃতি শেয়ার করেছেন।


সাবেক মার্কিন আইনপ্রণেতা ড্যানিয়েল ওয়েবস্টারকে উদ্ধৃত করে তিনি লিখেন, ‘কৃষিক্ষেত্র শুরু হওয়ার পরই অন্যান্য শিল্পকলা তাকে অনুসরণ করেছে। সে কারণেই কৃষকরা মানব সভ্যতার প্রতিষ্ঠাতা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com