বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিপজলের হার্টে ব্লক

ডিপজলের হার্টে ব্লক

মনোয়ার হোসেন ডিপজল। ঢাকাই চলচ্চিত্রের একজন দর্শকপ্রিয় খল অভিনেতা। অভিনেতার পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করেছেন অনেক। পর্দা কাঁপানো ঢালিউডের এই অভিনেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন দুবাইয়ের একটি হাসপাতালে।
দুবাই থেকে ডিপজল সময় সংবাদকে বলেন, নতুন করে আমার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। তিনদিন পর অপারেশন হবে।

এরআগে গত ১ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যান ডিপজল। এ সময় এই অভিনেতা বলেন, ‘অনেকদিন ধরেই শরীর বেশি ভালো যাচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর দুবাই যাব। সেখানে একসপ্তাহের মতো থাকব। দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব। সকলের দোয়া চাচ্ছি।’

‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে।

কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com