বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সারেগামাপার নোবেলের ঢাকাইয়া সিনেমাতে পদার্পন

সারেগামাপার নোবেলের ঢাকাইয়া সিনেমাতে পদার্পন

ওপার বাংলার ‘সারেগামাপা’ গানের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর থেকেই, কণ্ঠ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নেন তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তার জনপ্রিয়তা তখন তুঙ্গে। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও ছিল সমান কদর। সংগীত দিয়ে উঠতি এই তারকা ঠিক যেমন রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, ঠিক ততটাই দ্রুত মানুষ তাকে দূরে সরিয়ে দিতে থাকে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ মন্তব্যের কারণে বারবার বিতর্কিত হয়ে ওঠেন উঠতি এই সংগীতশিল্পী। কখনও জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে আবার কখনও বা দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে। তাছাড়া তার গাওয়া মৌলিক গান ‘তামাশা’ দিয়ে মানুষকে কাছে টানার বদলে কিছুটা দূরেই সরিয়ে দেন তরুণ এই সংগীতশিল্পী। এছাড়া তার ব্যক্তিগত বিষয়গুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সব মিলিয়ে দর্শকের সঙ্গে নোবেলের দূরত্ব বেড়েই চলেছে।

নোবেল এবার পা রাখছেন ঢাকাই সিনেমায়। তবে নায়ক নয়, নোবেল সিনেমায় যুক্ত হচ্ছেন গায়ক হিসেবেই। অডিও-ভিডিও পেরিয়ে আলোচিত নোবেলের প্লে-ব্যাক অভিষেক হচ্ছে এবার। কলকাতার সিনেমায় গাইলেও দেশের জন্য এবারই প্রথম। সিনেমার নাম ‘মুখোশ’।

ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমার টাইটেল গানটিতে কণ্ঠ দেবেন নোবেল। গানটির কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সংগীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। গানটির শিরোনাম ‘অভিনয়’। দেখা যাক এবার ‘দর্শক-নোবেল’ দূরত্বটা ফের গান দিয়ে কতটা ঘোচাতে পারেন সারেগামাপা খ্যাত এই শিল্পী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com