শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আ.লীগের কার্যনির্বাহী কমিটিতে নতুন দুই সদস্য

আ.লীগের কার্যনির্বাহী কমিটিতে নতুন দুই সদস্য

সৈয়দ আবদুল আউয়াল শামীম ও আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) তাদের হাতে এই সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসাবে মনোনীত করেছেন।

সৈয়দ আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনও তিন পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলির সদস্যের দুটি ও কার্যনির্বাহী কমিটির একটি পদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com