বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৫ জন

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৫ জন

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে শুক্রবারের (৪ ডিসেম্বর) চেয়ে আজ শনিবার মৃত্যু বেড়েছে, তবে শনাক্ত কিছুটা কমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৫ হাজার ৮৭৯ জন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫৭ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

এর আগে শুক্রবার (০৪ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ২৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৯২ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের। গত ২৪ ঘণ্টা মারা গেছের আরও ২ হাজার ৭১৮ জন।

সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৮ হাজার ৪১৮ জন এবং মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ৭৩৬ জন।

সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনায় ৬৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ২ হাজার ৯৪৯ জন। এর মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৭৬ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৬৮ হাজার ৫৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৭৬৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com