সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিজেকে খতম করে দিতে চেয়েছিলেন গায়ক কৈলাস খের, আঙুল বলিউডের দিকে

নিজেকে খতম করে দিতে চেয়েছিলেন গায়ক কৈলাস খের, আঙুল বলিউডের দিকে

এক বার নয়, বহু বার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন কৈলাস খের। ভয়ঙ্কর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কেরিয়ারের শুরুতে একের পর এক প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে। ভবিষ্যতের কথা ভেবে মানসিক ভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অতীতের অন্ধকার সময়ের কথা বলেন তিনি।সুশান্তের মৃত্যুর পর থেকেই বহু তারকার আত্মহত্যার প্রবণতা সামনে এসেছে। তাঁরা নিজেরাই মানসিক অবসাদ নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

যদিও এ সমস্ত ঘটনার অনেক আগেই দীপিকা নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি পরামর্শও দিয়েছিলেন, অসুবিধা হলে চুপ করে না থেকে কথা বলা উচিত। কিন্তু সে সময়ে তাঁর পথপ্রদর্শন করেননি তেমন কেউ। তবে সব বাঁধ ভেঙে যায় সুশান্তের মৃত্যুর পর। আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনা নাকি হত্যা, সেই নিয়ে প্রচুর জলঘোলা হলেও অনেকেই নিজের মানসিক সমস্যা নিয়ে কথা বলতে এগিয়ে এসেছেন। এ বারে সেই তালিকাভুক্ত হলেন গায়ক কৈলাস খেরও।সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার পাশে কেউ ছিল না। ভীষণ একা ছিলাম। তাতেই আরও বেশি করে ওই সব চিন্তা আমার মাথায় ঘুরত।

মুম্বই আসার পর কোনও কাজ পাচ্ছিলাম না। সব কিছু খুইয়ে ফেলেছিলাম। নতুন করে হারানোর জন্য কিছুই পড়ে ছিল না।’’ কৈলাসের কথায়, ‘‘আপনি কত কাজ জানেন, আপনি কী কী শিখেছেন, সেগুলোর কোনও মূল্যই ছিল না। আমি টের পাচ্ছিলাম, এই শহরে মানুষের হৃদয় বলে কিছুই নেই। তার পর নিজের সঙ্গে লড়াই করে করে আত্মহত্যার চিন্তা মাথা থেকে দূর করে দিই।

স্থির করি, এই মানুষগুলোর মতো হব না। নিজের পায়ে দাঁড়াতে পারলে, মানুষকে সাহায্য করব। এমন এক মঞ্চ তৈরি করব, যা নতুন নতুন গায়কদের স্পটলাইটে আসার সুযোগ করে দেবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com