রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারেের চোরাগলি খুঁজছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারেের চোরাগলি খুঁজছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩ ডিসেম্বর ২০২০

তিনি বলেন ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোন অপচেষ্টা কঠোর ভাবে দমন করা হবে।

ওবায়দুল কাদের আজ সকালে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন।

তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন মিমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোন সুযোগ নেই।

তিনি বলেন শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোন বাধা দিবে না,তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে।

তিনি আরো বলেন উন্নয়ন – অর্জনে কোন লাভ হবে না,যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে।সাধারণ মানুষের সাথে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহবান।

স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।

যে কোন নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান ওবায়দুল কাদেরের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন শীঘ্রই বেগমগঞ্জ থেকে লক্ষীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে।
মন্ত্রী বলেন কোন অবস্থাতেই লক্ষীপুর পিছিয়ে থাকবে না,লক্ষীপুরের লক্ষী ফিরিয়ে আনা হবে।

লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,সাবেক মন্ত্রী শাহাজান কামাল,সংসদ সদস্য আনোয়ার হোসেন খান,জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষীপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com