শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে চলছে মাস্ক পরানোর ব্যাপক অভিযান

চিতলমারীতে চলছে মাস্ক পরানোর ব্যাপক অভিযান

“নো মাস্ক, নো সার্ভিস” চলমান, বাস্তবায়নে হার্ড লাইনে প্রশাসন। চালিয়ে যাচ্ছেন একের পর এক অভিযান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে, কখনোবা মাইকিং করে মাস্ক পরতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। কিন্তু বিকার জনগণ। ব্যাপক অনীহা তাদের মাস্ক পরতে। এই পরছে তো এই খুলছে। অনেকটা প্রশাসনের সাথে এক অদৃশ্য ইদুর বিড়াল খেলা। পলে বাড়ছে সচেতন মানুষের মাঝে শংকা অসচেতন মানুষের অসচেতনতা বা দায়িত্ব জ্ঞানহীন আচরণে। তারপরও চলছে ব্যাপক প্রশাসনিক তৎপরতা সকলকে মাস্ক পরতে নিশ্চিতকরনে।

একের পর এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যাচ্ছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্না। কখনোবা জনগনকে দেয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক। এতকিছুর পরও জনগন মাস্ক পরার ব্যাপারে চরম উদাসীন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, এ শীতে আসছে করোনার দ্বিতীয় ঢেউ। কেননা চলমান শীতে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে করোনার প্রকোপ।

সুতরাং এখন থেকেই সব ধরনের সাবধানতা অবলম্বন একান্তই আবশ্যক। আর এসবের মধ্যে সকলে মাস্ক পরা সর্বাগ্রে অপরিহার্য। কেবলমাত্র মাস্কই পারে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যাপকভাবে করোনার ছড়ানোর থেকে। সেই সাথে শারিরীক দূরত্ব বজায় রাখাটা জরুরী। আর এসব নিশ্চিতকরনে জনসচেতনতাই সবথেকে গুরুত্বপূর্ণ। নিজেদের স্বার্থে জনগণকে সচেতন হতে হবে, প্রত্যেককে মাস্ক পরতে হবে। নিজে নিরাপদ থাকতে হবে, অপরকে নিরাপত্তা দিতে হবে।

তাহলেই কেবলমাত্র করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবেলা করা সম্ভব হবে যতক্ষণ না ভেকসিন আসছে- এমনটিই মনে করছে প্রশাসন। সেইসাথে চলমান থাকবে মাস্ক পরিধানে নিরবচ্ছিন্ন অভিযান, জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com