শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতে করোনাভাইরাসে ৯দিনে আক্রান্ত ১লাখেরও বেশি

ভারতে করোনাভাইরাসে ৯দিনে আক্রান্ত ১লাখেরও বেশি

সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর রাশিয়ার পরেই এখন ভারতের অবস্থান। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে ১০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের ক্ষেত্রে প্রত্যেকদিনই ভাঙছে পূর্বের রেকর্ড। শেষ ৯ দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।


দেশটিকে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয় ৩০ জানুয়ারি। তারপর প্রথম ১১০ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা লাখ অতিক্রম করে। পরের ১ লাখ আক্রান্ত হয়েছে মাত্র ১৫ দিনে। তারপরের ১ লাখ আক্রান্ত হতে করোনাভাইরাসের সময় লেগেছে মাত্র ৯ দিন।

সবমিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬৫০ জন। মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৯০ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৪৫ জন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩২০ জন, মৃত্যুবরণ করেছেন ৩৮৯ জন।


অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় শুধু এই এলাকাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৪১ জনে। মোট মৃত্যুতেও দেশটির সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রের পরেই আছে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে এই রাজ্যে। এরপর যথাক্রমে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com