শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দলটির ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।


আজ শনিবার সকালে দলের পক্ষ থেকে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন এ তথ্য জানান।

মির্জা ফখরুল, ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ নেতাকর্মী। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে একজন আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজশাহী বিভাগে ৫ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।



তিনি আরো বলেন, কুমিল্লা বিভাগে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১৩ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৭ জন আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফরিদপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে একজন মারা গেছেন। অর্থাৎ সর্বমোট বিএনপির ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

এ সময় বিএনপি মহাসচিব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংকার, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ এবং দলের যেসব লোক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। সেইসঙ্গে তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতার কারণেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com