মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এবার ধর্ষক অক্ষয় কুমারের ‘বেল বটম’-এর কাস্টিং ডিরেক্টর ।

এবার ধর্ষক অক্ষয় কুমারের ‘বেল বটম’-এর কাস্টিং ডিরেক্টর ।

বলিউডে ফের কাস্টিং কাউচের ঘটনা সামনে এল। জুনিয়র কাস্টিং ডিরেক্টর আয়ুশ তিওয়ারি বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! প্রসঙ্গে উঠে এল অক্ষয় কুমারের ছবি ‘বেল বটম’-এর নাম। এই ছবির কাস্টিং ডিরেক্টর বৈভব বিশান্তের ইন্টার্ন আয়ুশ। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই সাত তা়ড়াতাড়ি এই বিষয়ে বিবৃতি পেশ করলেন বৈভব। জানিয়ে দিলেন, অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবির সঙ্গে আয়ুশের কোনও সম্পর্ক নেই। সে এই প্রোজেক্টে কাজ করছিল না।

সোমবার মুম্বইয়ের ভার্সোভা থানার সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ২৬ বছরের এক টেলিভিশন অভিনেত্রী বলিউডের এক কাস্টিং ডিরেক্টরের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এফআইআর-এর রিপোর্টে লেখা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্থা করা হয়েছে যুবতীকে। একবার নয়। ২৬ বছরের অভিযুক্ত আয়ুশ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বার বার ধর্ষণ করেছে অভিনেত্রীকে। দু’বছর ধরে একে অপরকে চিনতেন তাঁরা।

অভিযোগ দায়ের হতেই অক্ষয় কুমারের নতুন ছবির নাম জু়ড়ে যায় এই ঘটনার সঙ্গে। বৈভব বিশান্তের কাস্টিং এজেন্সি এই ছবিতে কাজ করেছে। অভিযু্ক্ত আয়ুশ তিওয়ারি সেই এজেন্সিরই এক কর্মী। যাতে ছবির উপর কোনও দাগ না লাগে, তাই দেরি না করে কয়েক ঘণ্টার মধ্যেই বৈভব বিশান্ত বিবৃতি পেশ করে জানান, ‘আয়ুশ কেবল আমার সংস্থার এক কর্মী ছিল।

কিন্তু ‘বেল বটম’ ছবিতে সে কোনও কাজ করেনি। তাই সংবাদসংস্থার কাছে আমার অনুরোধ, দয়া করে এই ছবির সঙ্গে তার নাম জুড়বেন না। পুলিশ এই মামলার ন্যায্য তদন্ত করবে এবং ন্যায় মিলবে বলেই আশা করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com