শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষনা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষনা

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মসিউর রহমান খান।

সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মুরসালিন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন উসমান গণি বাবুল। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। আবুল বাশার নুরু পেয়েছেন ২৭৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হক সোহেল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফী পেয়েছেন ২৯৬ ভোট। আবদুল হাই তুহিন পেয়েছেন ২৭৩ ভোট।


যুগ্ম সাধারণ পদে বিজয়ী হয়েছেন আরাফাত দাড়িয়া। তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদি আজাদ মাসুম পেয়েছেন ২৭০ ভোট। আর গোলাম মইনুল আহসান পেয়েছেন ২৫৮ ভোট।

অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহ আলম নুর (৭৫৩ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৫০ ভোট), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (৬৪৬ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭৯২ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৬০ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে মো. নঈমুদ্দীন (৫৮৪ ভোট)।

এর আগে নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ঢাকা টাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ) ৭৩০ ভোট বিজয়ী হয়েছেন। এছাড়াও সদস্য পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম (৭৯২ ভোট), রুমানা জামান (৭১৩ ভোট), মো. মাহবুবুর রহমান (৬৯০ ভোট), রফিক রাফি (৬৬৬ ভোট), নার্গিস জুঁই (৬৩৮ ভোট), জাহাঙ্গীর কিরণ (৫৫১ ভোট)।

নির্বাচনে এক হাজার ৬৯৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দুজন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, স্বাবলম্বী ডিআরইউ গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।

আগামী ৫ তারিখ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্ব নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com