বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে করোনায় আক্রান্ত ৪৪শ’ ছাড়ালো, একদিনে শনাক্ত ৩০

যশোরে করোনায় আক্রান্ত ৪৪শ’ ছাড়ালো, একদিনে শনাক্ত ৩০

যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪শ’ ছাড়িয়েছে। সোমবার নতুন করে আরও ৩০শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪২৬ জন।
সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ১০২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলার ২৩ জন, শার্শা উপজেলার ৩ জন, চৌগাছা উপজেলায় ১ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন ও অভয়নগর উপজেলায় ২ জন রয়েছেন।


যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, জেনোম সেন্টারে যশোরের ৩০ জনের ছাড়াও মাগুরা জেলার ১০ নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজেটিভ ও ৭৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।


যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই পর্যন্ত ৪৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৪০৮৯ জন। মোট ৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনার হাসপাতালে ৫ ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান। বাকিরা যশোরে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com