শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষার্থীদের জন্য অনলাইনে ৬ হাজার লেকচার আপলোড

শিক্ষার্থীদের জন্য অনলাইনে ৬ হাজার লেকচার আপলোড

শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (৩০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী অনলাইন শিক্ষাকার্যক্রম চালু করতে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সে জন্য ইতোমধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করা হয়েছে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইট লগইন করলে এই লেকচারগুলো পাবেন। পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে।

গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

আরো জানানো হয়, করোনা পরিস্থিতির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্যই এই উদ্যোগ।

এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাশ লেকচারের এই ভিডিও দেখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com