বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা শিল্পী

সপরিবারে করোনায় আক্রান্ত নায়িকা শিল্পী

করোনায় আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। শুধু তাই নয়, তিনিসহ তার পুরো পরিবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন এই নায়িকা নিজেই।

করোনা পরীক্ষা করা হলে গতকাল রবিবার শিল্পীসহ তার স্বামী ও দুই সন্তানের করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন ‘প্রিয়জন’-খ্যাত এই অভিনেত্রীর পরিবারের সদস্যরা।
শিল্পী বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। আপরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) করোনা পরীক্ষা করাই। আমাদের চার জনের রিপোর্ট পজেটিভ আসছে।


তিনি আরও বলেন, বাসায় আমার আম্মা থাকেন তিনি সংক্রমিত হননি। কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
‘নাগ নর্তকী’ ছবি দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’।

এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com