বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়েছিলেন বিদ্যা বালান, মধ্যপ্রদেশে আটকে গেল সিনেমার শুটিং

মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়েছিলেন বিদ্যা বালান, মধ্যপ্রদেশে আটকে গেল সিনেমার শুটিং

নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন মন্ত্রী। নিমন্ত্রণ ফিরিয়ে দেন অভিনেত্রী। ঠিক এরপরেই আটকে গেল সেই অভিনেত্রীর সিনেমার শুটিং। আর এই ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রে শিবরাজ সিং চৌহান শাসিত মধ্যপ্রদেশ।অভিযোগ. ওই রাজ্যের বনমন্ত্রী বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে ।মধ্যাহ্নভোজ বা নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

কিন্তু সেই নিমন্ত্রণ রাখা সম্ভব নয় বলে সটান জানিয়ে দেন বিদ্যা। এরপরেই বিপত্তি। যদিও এই অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত মন্ত্রী।বলিউড ডিভা বিদ্যা বালানের আগামী সিনেমা ‘শেরনি’র (Sherni) শুটিং চলছে মধ্যপ্রদেশে। সেই সূত্রে গত কয়েক সপ্তাহ ধরে সেই রাজ্যেই রয়েছেন ‘মিশন মঙ্গলে’র অভিনেত্রী। সেই রাজ্যের একটি জঙ্গলে শুটিং হওয়ার কথা। আচমকাই প্রোডাকশন টিমের গাড়ি জঙ্গলে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ আগে থেকে অনুমতি নেওয়া ছিল বলে জানিয়েছে প্রোডাকশন টিম।

বালাঘাটের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ওই প্রোডাকশন টিমের গাড়ি আটকান। জানান মাত্র দু’টি গাড়ি ভিতরে যেতে পারবেন। অভিযোগ, এই ঘটনার আগের দিন মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ অভিনেত্রী বিদ্যা বালনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন বিদ্যা। তারপরই এই ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে মন্ত্রীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে।যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। সংবাদ সংস্থা এএনআইকে বিজয় শাহ জানিয়েছেন, “শুটিং টিমের অনুরোধে আমি বালাঘাটে ছিলাম।

ওঁরা আমাকে মধ্যাহ্নভোজ ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিই। বলি, মহারাষ্ট্রে যাব যখন, তখন নিমন্ত্রণ রক্ষা করব। এখন সম্ভব নয়।” তিনি আরও বলেন, “আমন্ত্রণ রক্ষা করিনি। কিন্ত শুটিং বাতিল করিনি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com