বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিয়ের পিড়িতে অঙ্কুশ

বিয়ের পিড়িতে অঙ্কুশ

এইতো কয়েকদিন আগে দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে গাটছড়া বাঁধলেন অভিনেতা অনির্বাণ। অন্যসবার মত অভিনন্দন জানিয়েছে অঙ্কুশ। টুইটে অভিনন্দন জানিয়ে অঙ্কুশ এবার নিজের বিয়ের কথা ফাঁস করলেন।
রোববার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিদনের এমনই তথ্য উঠে এসেছে। যেখানে অঙ্কুশ অনির্বাণকে অভিনন্দনের মাধ্যমে নিজের বিয়ের কথা প্রকাশ করেছেন।

টুইটে অঙ্কুশ লিখেছেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম আমি সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম দীর্ঘদিনের। তাদের সম্পর্কের কথা টলিউডপাড়ায় অজানা নয়। কারণ তাদের মধ্যে লুকিয়ে রাখার প্রবণতা নেই। তবে বর্তমানে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন কবে সম্পর্কের নাম বদল হবে? প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি কবে হবেন তারা?

সম্প্রতি শোনা যাচ্ছে মনস্থির করেছেন অঙ্কুশ। আগামী বছরের প্রথম দিকেই গাটছড়া বাঁধতে পারেন তারা দু’জনে। কারণ, ২০২১ সালে তাদের মোট চারটি ছবি মুক্তি পাচ্ছে। তার উপর আবার দু’জনই একসাথে জিম এবং অভিনয়ের ক্লাস করতে যান। দূরে থাকলে তাদের সমস্যা হয়ে যাচ্ছে।

তাই কাজের সুবিধার জন্য এবার বিয়ের কথা ভাবছেন এই অভিনেতা। আয়োজন সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পরিবারের সঙ্গে কথাবার্তার পরই সেসব পরিকল্পনা হবে বলেই শোনা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com