সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তন্বী

ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তন্বী

ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান তন্বী। ফিল্মফেয়ারের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ‘থারকিস্তান’ শিরোনামে হিন্দি ভাষার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২০’-এ শ্রেষ্ঠ নারী অভিনেত্রী (কমেডি) বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই মডেল।

ইশরাত তন্বীর মনোনয়ন পাওয়া ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান থেকে পাঠক ও দর্শকের ভোটে ও বিচারকদের রায়ে একজনের হাতে ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে তুলে দেওয়া হবে এ সম্মানসূচক পুরস্কার।

এই মুহূর্তে মুম্বাইয়ে অবস্থান করা তন্বী মনোনয়ন পাওয়ার পর বলেন, মনোনয়নে আমার নাম দেখে খুবই অবাক হয়েছি। কারণ, ‘থারকিস্তান’ সিরিজে অভিনয় করা শুধু আমিই মনোনয়ন পেয়েছি। আশা করি, বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করতে সাহায্য করবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com