বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে তিন মাসে করোনায় সর্বোচ্চ আক্রান্ত

গাজীপুরে তিন মাসে করোনায় সর্বোচ্চ আক্রান্ত

গাজীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত তিন মাসের মধ্যে গতকাল শনিবার এক দিনেই গাজীপুরে সর্বোচ্চ ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ গত ৩১ আগস্ট গাজীপুরে ৩২৯ জনের করোনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। এর তিন মাস পর গত ২৪ ঘণ্টায় শনিবার ১৮৬ জনের পরীক্ষা শেষে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার পর্যন্ত গাজীপুরে মোট ৪৮ হাজার ৫৮৯ জনের করোনা পরীক্ষা করা হলে ৬ হাজার ৩১১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৫৩৩ জন, কালিয়াকৈরে ৭০৩ জন, কাপাসিয়ায় ৪৪৪ জন, শ্রীপুরে ৬৬৯ জন ও গাজীপুর সদরে ৩ হাজার ৯৬২জন।

এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজীপুরের কালিগঞ্জে ৪, কালিয়াকৈরে ৪, কাপাসিয়ায় ১ ও গাজীপুর মহানগরসহ সদরে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮৬ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুখে মাস্ক ব্যবহারসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য গাজীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সরকারি বেসরকারিসহ সকল দফতরে সরকারি সার্কুলার জারি করা হয়েছে সেবা গ্রহীতারা সবাই যেন মুখে মাস্ক ব্যবহার করেন এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেন। বিভিন্ন দফতরে ‘নো মাস্ক নো সার্ভিস’ বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com