বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুই বছর না হতেই ভেঙে গেল ফারিয়া-অপুর সংসার

দুই বছর না হতেই ভেঙে গেল ফারিয়া-অপুর সংসার

বিয়ের ঠিক দুই বছর না হতেই সংসার ভাঙলো অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর।গতকাল তারা দুজনেই বিচ্ছেদ পত্রে সই করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শবনম ফারিয়া নিজেই। এ নিয়ে ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে একটি স্ট্যাটাসও দেন তিনি।শবনম ফারিয়া বলেন,

‘আমার মা সব সময় একটা কথা বলে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি! ঠিক সেভাবেই আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু একটা পর্যায়ে তা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আমরা এ বছরের শুরুতেই সিদ্ধান্ত নিই আলাদা থাকার। তাই বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি।’

কারণ হিসেবে তিনি জানান, এই বিচ্ছেদের পেছনে উল্লেখযোগ্য কোনো কারণ নেই। একে অপরের প্রতি নেই কোনও অভিযোগও। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর পরিচয়। দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় তাদের। আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে গত বছর ১ ফেব্রুয়ারিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com