বুধবার, ১০ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আমিরুল ইসলাম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে। সামছুলের ছেলে শাহিন নামের এক ব্যক্তি তাকে কুপিয় হত্যা করেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের একটি ছাগল কেনা বেচাকে কেন্দ্র করে গোলযোগ হয়। সেই বিষয়টি আমিরুল নিজে উপস্থিত থেকে মিটিয়ে দেয়। এ ঘটনায় প্রতিপক্ষরা তার উপর ক্ষুব্ধ হয়। শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরুল নামের একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। থানায় এখনো মামলা হয়নি তবে পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। কি কারনে হত্যাকান্ড ঘটেছে সেটা তদন্ত করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com