মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে জিডির ১৫ দিন পর গুলিতে নিহত আক্তার ঢালী

জীবনের নিরাপত্তা চেয়ে জিডির ১৫ দিন পর গুলিতে নিহত আক্তার ঢালী

ডেস্ক রিপোর্ট:

খুলনার রূপসায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১৫ দিন পর দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আক্তার ঢালী। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। 

এর মাত্র ৫০ দিন আগে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছিলেন। 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে রূপসা থানায় আবেদন করেছিলেন আক্তার ঢালী। জিডিতে তিনি অভিযোগ করেন, ছেলের হত্যা মামলার কয়েকজন আসামি জামিনে এলাকায় ফিরে মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারের সদস্যদের চাপ এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। তার আবেদনটি দুই দিন পর জিডি হিসেবে নথিভুক্ত হয়। 

সোমবার মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশের একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে বসেছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতেই আক্তার ঢালী নিহত হয়েছেন। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com