বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র

করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) বলেছেন,দেশের জনগনের মানসম্মত স্বাস্থ্য সেবা ও মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ব্যবস্থা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রমেশ চন্দ্র সেন আরো বলেন,আমাদের হাসপাতাল গুলোতে প্রতিটি রোগী যাতে শতভাগ চিকিৎসা সেবা পায় সেজন্য যারা চিকিৎসক আছেন তাদের লক্ষ্য রাখতে হবে। সকল রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। যেহেতু করোনার ভাইরাসের একটা সময় যাচ্ছে সেক্ষেতে হাসপাতালের কর্তৃপক্ষকে সব সময় সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার চিকিৎসাখাত উন্নয়নের বিভিন্ন রকম কাজ করেই যাচ্ছে। ঠাকুরগাঁও সহ প্রতিটি জেলার হাসপাতলগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা হয়েছে।

আমরা করোনাকে সাহসিকতার সাথে মোকাবেলা করে পরাজিত করবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ দূর করে দেশকে আমরা আলোর পথে নিয়ে যাবো। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা আমরা মেনে চললে করোনা থেকে দেশকে রক্ষা করতে পারবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.মাহাফুজুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন,

হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাবেক যুন্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com