বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার করোনাভাইরাসে প্রাণ গেলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এক চিকিৎসকের

এবার করোনাভাইরাসে প্রাণ গেলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এক চিকিৎসকের

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) এক চিকিৎসক। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনআইসিভিডি হাসাপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ডা. মাহমুদ মনোয়ার এনআইসিভিডির কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. মাহমুদ মনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ভোরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধানী অবস্থায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান।


আজ মারা যাওয়া দুইজন নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সবার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী। পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরো জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৫৩ জন চিকিৎসক দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com