বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালিয়াকৈরে জুয়া খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কালিয়াকৈরে জুয়া খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে তার সহযোগীরা। শুক্রবার (১২ জুন) ভোরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার পরিত্যাক্ত হোসাফ মিটার লিমিটেড কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই কারখানার ভেতরে বৃহস্পতিবার (১১ জুন) রাতে একদল যুবক জুয়া খেলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অজ্ঞাত পরিচয় ওই যুবককে তার সহযোগীরা ছুরিকাঘাত করে। পরে ভোরে তারা মৃত্যু নিশ্চিত ভেবে তাকে কারখানা থেকে মহাসড়কে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখে ফেললে ওই যুবককে ফেলে পালিয়ে যায় তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com