মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নরসিংদীর পলাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে লাখেরাজ গ্রামের রবিন্দ্র দে এর ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকালে নিহতের ছেলে কমলক্ষ দে বাদি হয়ে পলাশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার খবর পাওয়া মাত্র থানার এসআই সাইদুর রহমানকে পাঠানো হয়।

সেখানে গিয়ে স্থানীয়দের সাথে ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়।পরে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বের করার সময় বিদ্যুৎ লাইনের তারে বাঁশটি লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com