মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
রংপুর পীরগঞ্জে মধ্যরাতে আঞ্চলিক সড়কে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত

রংপুর পীরগঞ্জে মধ্যরাতে আঞ্চলিক সড়কে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত

রংপুর  পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের শালিকাদহ ঘাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি বড় আলমপুরইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মোশাররফ হোসেন দুলু মিয়ার পুত্র রুহুল আমিন (৪২) বলে জানা যায়। 

এলাকাবাসী ও পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় রুহুল আমিন ও তার বন্ধু শাহানুর আলম মধ্যরাতে রাস্তা হেটে হেটে বাড়িতে আসছিল। এসময় ৭জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং এলোপাতাড়ি লাঠি ও ছোরা দ্বারা মারডাং করে। এক পর্যায়ে রুহুলাআমিন মারের চোটে ভুট্টা বাড়ির ক্ষেত লুটিয়ে পড়ে। সুযোগ বুঝে শাহানুর আলম দৌড়ে পালিয়ে আসে।

পরে বাড়িতে এসে বাড়ির লোকজনসহ পুলিশে খবর দিলে পুলিশ ভুট্টার ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে। এব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেচচন্দ্র জানান , হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জেরে ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমরা কিছু তথ্য পেয়েছি তা দিয়ে খুব শীঘ্রই  হত্যাকারীদের গ্রেফতার করতে পারব। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com