মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা অক্ষয়ের

এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা অক্ষয়ের

বেজায় চটেছেন অক্ষয় কুমার! এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা। জানা যাচ্ছে, বিহারের রশিদ সিদ্দিকি নামক ইউটিউবার অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট করে গত ৪ মাসে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করেছেন। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে ২ লক্ষ থেকে একলাফে ৩ লক্ষতে গিয়ে দাঁড়ায়।

পুলিশ এই ইউটিউবারকে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান এবং মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে। যদিও আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের খবর, রশিদ সিদ্দিকি মুম্বই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেই পোস্টগুলি প্রায় লক্ষের উপর ভিউ পায়। শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র ইতিমধ্যেই রশিদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন।

রশিদ ইউটিউবে জানান, অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ এবং আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন । প্রসঙ্গত রশিদ জানান, সুশান্ত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় অক্ষয় খুশি ছিলেন না।বলিউডের একাধিক তারকাকে সুশান্তের মৃত্যুর পর থেকেই দায়ী করে কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে।

সেই তালিকায় মহেশ ভট্ট, কর্ণ জোহরদের মতো অক্ষয়ের নামও সামিল ছিল। তথাকথিত ‘বহিরাগত’ হওয়া স্বত্ত্বেও নেপোটিজম, স্বজনপোষণ নিয়ে মুখ না খোলায় অভিনেতার উপর রুষ্ট ছিলেন নেটাগরিকদের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com