বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
না‌য়িকা শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব, খুলনার সেই যুবক রিমান্ডে

না‌য়িকা শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব, খুলনার সেই যুবক রিমান্ডে

ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তী চ‌্যাটা‌র্জির ব্যক্তিগত মু‌ঠো‌ফো‌নে কুপ্রস্তাবসহ নানা ধর‌নের আপ‌ত্তিকর বার্তা প্রের‌ণের অভি‌যো‌গে মো. মাহাবুবর রহমান (৩৩) না‌মে এক যুবক গ্রেফতার হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য পু‌লিশ ৫‌দি‌নের রিম‌ান্ড আবেদন ক‌রে‌ছেন।
বৃহস্প‌তিবার (১৯ নভেম্বর) রিমান্ড আবেদ‌নের শুনানি শে‌ষে খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট একদিন মঞ্জুর ক‌রে‌ছেন। অভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানা‌ধিন বক‌শিপাড়া রো‌ডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আতিকুর রহমা‌নের ছে‌লে।

ভার‌তের চিত্র না‌য়িকা শ্রাবন্তী বিষয়‌টি ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ‌্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে‌ছি‌লেন। সেই সূত্র ধ‌রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ‌য়ে পু‌লিশ হেড‌ কোয়াটা‌র্সের নি‌র্দেশে খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা‌টি সোমবার (১৬ ন‌ভেম্বর) দা‌য়ের হয়। বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) এ মামলায় অভিযুক্ত যুবক‌কে রিমা‌ন্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দি‌য়ে‌ছেন আদালত।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থে‌কে জানা যায়, অভিযুক্ত মো. মাহাবুবর রহমান ভার‌তের না‌য়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মু‌ঠো‌ফোন নম্বর ম‌্যা‌নেজ ক‌রে ওই নম্ব‌রে বি‌ভিন্ন সময় কল করতো। না‌য়িকা শ্রাবন্তী অপ‌রি‌চিত নম্ব‌রের কল না ধরায় তা‌কে নানা ধর‌নের আপ‌ত্তিকর ও কুপ্রস্তাব লি‌খে ম‌্যা‌সেজ দি‌তো মাহাবুব। একপর্যা‌য়ে বিষয়‌টি প্রতিকার চে‌য়ে না‌য়িকা শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ‌্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে আবেদন ক‌রেন।

মামলা‌টির বা‌দী হ‌য়ে‌ছেন সোনাডাঙ্গা ম‌ডেল থানার এসআই মো. খা‌লিদ উ‌দ্দিন। মামলা‌টি তদন্ত কর‌ছেন একই থানার ওসি তদন্ত রা‌ধে শ‌্যাম সরকার। ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তী‌কে আপ‌ত্তিকর ম‌্যা‌সেজ প্রদা‌নে দে‌শের ভাবমূর্তি ক্ষুণ্ণ হ‌য়ে‌ছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এবিষ‌য়ে সোনাডাঙ্গা ম‌ডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশে ২০১৮ সা‌লের ডি‌জিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দা‌য়ে‌রের পর আসা‌মি‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com