শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পলাশে ১০০ ছুই ছুই করোনা রোগীর সংখ্যা’ চিকিৎসকসহ আরও ১৬ জন আক্রান্ত

পলাশে ১০০ ছুই ছুই করোনা রোগীর সংখ্যা’ চিকিৎসকসহ আরও ১৬ জন আক্রান্ত

নরসিংদীর পলাশ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছুই ছুই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।

নতুন ১৬ জন নিয়ে পলাশ উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ায় ৬ জন, পৌর এলাকার বাংগালপাড়া ২ জন, জনতা জুট মিলে ১ জন, চরপাড়ায় ১ জন ভাগ্যেরপাড়া ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, পলাশ শিল্পাঞ্চল কলেজে ১ জন, উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়া ১ জন,পারুলিয়া ১ জন ও গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে ১ জন।

পলাশ থানা ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১৬ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com