সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরের মাদক ব্যবসায়ী গাঁজাসহ রামপুরায় গ্রেফতার

গাজীপুরের মাদক ব্যবসায়ী গাঁজাসহ রামপুরায় গ্রেফতার

গাজীপুরে ধাওয়া করে রামপুরায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল- মামুন বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় জানায়, বুধবার বিকেলে গাজীপুরে নিয়মিত চেক পোস্ট চলাকালীন সময় একটি কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে দ্রুত গতিতে অতিক্রম করে।

সিগন্যাল দিলে ঢাকার দিকে চলে যায়।পরবর্তীতে র‌্যাব সদস্যরা কার্ভাডভ্যানের পেছলে ধাওয়া করে রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তল্লাশী করে ৫০ কেজি গাঁজা এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার রামপুুরাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন, এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com