মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঢাকা-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ সিআইপি

ঢাকা-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ সিআইপি

ঢাকা-৫ (ডেমরা-যাত্রবাড়ি) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পাবেন বলে আশা করছেন সফল শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি।

তিনি বলেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জনগণের সাথে তার সম্পর্ক হৃদয়ের। অসহায়, নির্যাতিত ও দুঃখী মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দেয়ার প্রত্যয়ে তাই তিনি লড়তে চান ঢাকা-৫ আসনের উপনির্বাচনে। সদ্য প্রয়াত সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে শূণ্য হওয়া আসনটিতে আলহাজ্জ্ব হারুন উর রশীদ হতে চান নৌকার মাঝি। কেন্দ্রের সবুজ সংকেত তিনিই পাবেন বলে আশা করছেন।

আলহাজ্জ্ব মোঃ হারুন উর রশীদ সিআইপি জানান, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তির লড়াইয়ে তিনি ছিলেন অগ্রভাগে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে পথ চলেছেন অবিরাম; কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছপা হননি। তাঁরই আদর্শে গণ মানুষের সেবায় এবার নিজেকে উৎসর্গ করতে চান বলে জানান আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি। তিনি আরও বলেন, দলের দুঃসময়েও কখনো নিজেকে পেছনে রাখেননি, সক্রিয় ছিলেন রাজনীতিতে। তৃণমূলের নেতা-কর্মীরাও রয়েছেন আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপির পাশে। তারা জানান, নিজের শ্রম, মেধা, উদার মানবিকতা, বিচক্ষণ রাজনৈতিক চিন্তাশক্তি, তুখোড় দেশ প্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে সফল ব্যবসায়ী আলহাজ্জ্ব মোঃ হারুন উর রশীদ সিআইপি মিশে আছেন মাটি ও মানুষের মাঝে।

স্থানীয়রা বলেন, ১৯৭৪ সালে রাজধানীর যাত্রাবাড়ীতে স্থায়ী আবাস গড়া আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি সময়ের স্রোতে কখনো তাদের ভুলে যাননি। ওয়ার্ডে, গ্রামে, স্কুলে, মাদ্রাসায়, ঈদগাহে, বাড়ি বাড়ি তার পদচারনা রয়েছে। এছাড়া মিলাদ মাহফিল, জানাজা, সামাজিক অনুষ্ঠান, মসজিদ, মন্দিরেও তার সরব উপস্থিতি। এলাকার মানুষের বিপদে আপদে সবসময় তাকে পাশে পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রাও। তারা জানান, যখনই মানুষ দুঃখ-দুর্দশার মধ্যে পড়েছে, তখনই আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ১৯৮৮ সালের বন্যা থেকে শুরু করে বর্তমান করোনা পরিস্থিতিতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম ভালোবাসায়। তাই এখানকার স্থানীয় বাসিন্দাদের আশা, এবার দলের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাদের এবার মূল্যায়ন করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শুধু এলাকার সাধারণ মানুষের পাশেই দাঁড়াননি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আলহাজ্জ্ব হারুন উর রশীদ সিআইপি। সফল ব্যবসায়ী হিসেবে নিজের প্রতিষ্ঠিত করার পাশপাশি তিনি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে টানা ৬ মেয়াদে পারিচালকের দায়িত্ব পালন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই’র। এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। রপ্তানিতে বিশেষ অবদানের জন্যও সাফল্যের মুকুট পড়েছেন মাথায়, টানা ১৭ বার নির্বাচিত হয়েছেন সিআইপি। বস্ত্র রপ্তানী খাতে পুরস্কার পেয়েছেন ১৬ বার।
ঢাকা-৫ আসনের মানুষের জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটির আকাশছোঁয়া স্বপ্ন সাধারণ মানুষকে নিয়ে। বলা হয়, কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়ে সুখী। আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি স্বার্থ বিলিয়ে সুখীদের দলের থাকতে চান সবসময়। সুযোগ পেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চান আজীবন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com