বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এখনো জ্ঞান ফেরেনি আজিজুল হাকিমের

এখনো জ্ঞান ফেরেনি আজিজুল হাকিমের

জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন। তবে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে। তার শরীরে অক্সিজেন গ্রহণের সক্ষমতা বেড়েছে। তবে এখনও জ্ঞান ফেরেনি বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।

চয়নিকা চৌধুরী বলেন, ‘আজিজুল হাকিম ভাইয়ের শরীর ক্রমশ উন্নতির দিকে। এখন অক্সিজেন দেওয়া হচ্ছে ৪০ শতাংশ করে। বাকি ৬০ শতাংশ তিনি নিজেই নিতে পারছেন। এটা অনেক পজিটিভ বিষয়। তবে সেন্স ফেরেনি। ফুসফুসে পানি জমেছে তার। এর চিকিৎসা চলছে।’

গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিমেরও করোনা পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় আইসিইউ হয়ে লাইফ সাপোর্টে।


১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com