বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আশুলিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সন্নিকটে সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়াপুর ইউনিয়নের জামগড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টারদিকে জামগড়া এলাকার মোল্লা বাড়ি মসজিদের পিছনে নোয়াখলীর সুমনের বাড়ির ছাদের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নীলফামারী জেলার মায়া বেগমের ছেলে মোঃ বাবু মিয়া (২২), জামগড়া মোল্লা বাড়ি এলাকায় সুমন-এর বাড়ি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। নিহত বাবুর পিতা অনেক আগেই মারা গেছেন। এরজন্য স্থানীয়রা বাবুকে অনেক আদর করতেন।

স্থানীয়রা আরো বলেন, এ রকম ঝুলন্ত লাশ কখনো আমরা দেখিনি। অনেকেই ধারণা করছেন যে, হয়তো প্রেম ঘটিত ঘটনায় পরিকল্পিতভাবে বাবুকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, লাশ ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। তিনি আরো বলেন, যদি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com