শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাতে সংঘর্ষে খুনের ঘটনা || ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগে গ্রামছাড়া শতাধিক পরিবার

ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাতে সংঘর্ষে খুনের ঘটনা || ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগে গ্রামছাড়া শতাধিক পরিবার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মোঃ বাকিয়ার হত্যাকান্ডকে ঘিরে বর্তমানে চরম বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে গ্রামজুড়ে।বাদী পক্ষের প্রতিশোধ পরায়ণাতার ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটছে গ্রামটিতে।তাদের নির্বিচার ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগে প্রায় শতাধীক পরিবার এখন উদ্বাস্তু ও গ্রামছাড়া।শুধু অভিযুক্তরাই নয়,তাদের আক্রোশ থেকে রেহাই পাচ্ছেনা অনেক নিরীহ পরিবারও।ফলে হামলার আশঙ্খায় ঘর-বাড়ী ফেলে সহায়-সম্বল নিয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে অনেকেই। সর্বত্র উদ্বেগ -উৎকন্ঠা।ঘটনার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধীক ঘর-বাড়ী নজিরবিহীন ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের শিকার হয়েছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com