বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
লকডাউনে খাদ্যের অভাবে ভারতে ৮০টি গরুর মৃত্যু

লকডাউনে খাদ্যের অভাবে ভারতে ৮০টি গরুর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে দেশেজুড়ে লকডাউন জারি করেছে ভারতের সরকার। এতে করে বিপাকে পড়েছেন সুস্থ ও শ্রমজীবী মানুষ। এবার সেই নামের সঙ্গে যুক্ত হলো গৃহপালিত প্রাণী গরু। লকডাউনে খাদ্যের অভাবে ৮০টি গরু মারা গেছে। আর সেই গরুগুলোর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর।

দেশটির হরিয়ানায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যেখানে আইন করে গো রক্ষার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদির সরকার। সেখানে ক্ষুধার জ্বালায় গবাদি পশুগুলোর মৃত্যুতে তৈরি হয়েছে সমালোচনা। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

ওই খবরে বলা হয়, লকডাউনের মধ্যে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রী কৃষ্ণ গোশালায় এই ঘটনা ঘটে। গোশালায় খাবার জোগানের ঘাটতি হওয়ায়, ক্ষুধায় মারা গিয়েছে ৮০ টি গরু।

এ বিষয়ে গোশালার মালিক জানান, তাদের অনেক গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েছিলেন তারা। কিন্তু কোনো সাড়া মেলেনি।

এদিকে কর্তৃপক্ষের অভিযোগ, মৃতগরুগুলোর সৎকারের জন্যও কোনো জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভিতরেই পচছে গরুগুলোর মৃতদেহ।

শ্রীকৃষ্ণ গোশালা প্রায় সাড়ে তিন একর জমির ওপর তৈরি। সেখানে ১ হাজার ১০০ গরু থাকতে পারে। কিন্তু রয়েছে ১ হাজার ৮৫০টি গরু। সংস্থার পক্ষে মনজের কুলদীপ জানান, খিদের জ্বালায় গরুগুলো মারা গেছে। আরো বহু গরু মরণাপন্ন অবস্থায় রয়েছে। শরীর এত দুর্বল যে খাবার দিলেও খেতে চাইছে না।

প্রসঙ্গত, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির শাসনকালে গো রক্ষা বড় ইস্যু হিসেবে কাজ করেছে। বিশেষ করে গত কয়েক বছরে ভোটের রাজনীতিতে। কিন্তু লকডাউনে সেই গরুর মৃত্যুতে প্রশাসন থেকে পশুপ্রেমী সকলেই মুখে কুলুপ এটে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com