মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পরমব্রত এবার হিন্দি সিরিজে

পরমব্রত এবার হিন্দি সিরিজে

বাংলায় হইচই প্ল্যাটফর্মের জন্য একাধিক সিরিজ় পরিচালনার পরে এ বার হিন্দি সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন দেবালয় ভট্টাচার্য। অ্যামাজ়ন প্রাইমের জন্য একটি সিরিজ়ের পরিচালনা করবেন তিনি। শো-রানার হিসেবে থাকছেন অরিন্দম মিত্র, যিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবির প্রযোজনা করেছিলেন।

চলতি সিরিজ়ের ট্রেন্ড ফলো করে এটিও একটি থ্রিলার। আপাতত নাম ‘দ্য গার্ল’। মুখ্য ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৃতী খরবান্দা, বিনয় পাঠক এবং জ়রিনা ওয়াহাব। এর আগে দেবালয়ের পরিচালনায় ‘রোগা হওয়ার সহজ উপায়’ ছবিতে কাজ করেছেন পরমব্রত। তবে সিরিজ়ের গল্প সম্পর্কে এখনই বিশেষ কিছু জানা যাচ্ছে না।

আগামী জানুয়ারি থেকে সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা। কলকাতার পাশাপাশি দেশের উত্তর-পূর্বের কোনও একটি শহরেও হবে সিরিজ়ের শুটিং। তবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। পুজোয় মুক্তিপ্রাপ্ত দেবালয়ের ‘ড্রাকুলা স্যার’ করোনা আবহেও মোটামুটি ব্যবসা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com