বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা আক্রান্ত মাহবুবউল আলম হানিফ

করোনা আক্রান্ত মাহবুবউল আলম হানিফ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। নিজেই গণমাধ্যমকে বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানান।
মাহবুবউল আলম হানিফ জানান, কয়েক দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭৩৩ জনের দেহে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৭১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) দেশে আরও আরও এক হাজার ৬৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com